শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে পুষ্টির গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান ও বিশেষ অতিথিরা পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহসহ অন্যান্য বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সম্মিলিত উদ্যোগ জরুরি। বিশেষ করে মা ও শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ এবং সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াবে এবং একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews