শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন রেল ডিজি

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের অবকাঠাম উন্নয়নসহ পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি,আসন বরাদ্দ, ফুটওভার ব্রিজ, দুই নম্বর প্ল্যাটফর্ম প্রশস্ত করন বিষয়ে পরিদর্শন করলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন।

এ সময় উপস্থিত, পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগের জিএম ফরিদ আহমেদসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা।
রবিবার বিকাল পাচঁ টায় বিরামপুর রেলস্টেশন পরিদর্শন কালে মহাপরিচালক (ডিজি) মো: আফজাল হোসেন আরও বলেন, যুক্তিসঙ্গত দাবীসমুহ দ্রুত সময়ের মধ্যে অর্থ বরাদ্দ সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। তবে ট্রেনের ষ্টপেজের ক্ষেত্রে কতটা সময় বিলম্বিত হবে তা আগে পরীক্ষা মূলক ভাবে বিবেচনান্তে ব্যবস্থা গ্রহন করা হবে।
বিরামপুর রেলস্টেশন পরিদর্শন কালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, সদস্য সচিব মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বিরামপুর কলেজের সাবেক ভিপি সৈয়দ গোলাম মোরর্শেদ সৈকত,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম-সম্পাদক রিপন চৌধুরী মানিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews