1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন রেল ডিজি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদনে হাকিমপুরে ফুয়েল কার্ড বিতরণ শুরু, ইউএনও কার্যালয়ে সংগ্রহ চলছে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন বেরোবিতে নতুন শিক্ষার্থী সংগঠন ‘SARR–BRUR’, নেতৃত্বে সেলিম-মিজান দিনাজপুরে লোডশেডিংয়ের মহোৎসব: পল্লী বিদ্যুৎ ও নেসকোর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন

পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
oplus_0

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে কৃষি খাতের আধুনিকায়ন ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শাহ্ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রোগ্রামের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন এবং উপজেলা সমাজসেবা অফিসার তাপস কুমার।
বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিকীকরণ, পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারই এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট