
মোঃ মোর্শেদ আলম ফুলবাড়ী প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তারা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।