বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কোন পূর্ব জের না থাকলেও কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে দাদাকে হত্যা করেছে নাতি। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেনো এই হত্যার ঘটনা ঘটেছে তার কোনো ক্লু পাওয়া যায়নি।

সরেজমিনে খোঁজ নিয়ে ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতরাতে খাওয়া শেষে রাত ১০ টার দিকে নাতি রাব্বি (২২) ও দাদা বাচ্চু মিয়া (৭০) রাব্বিদের ঘরে ঘুমাতে যায়। রাত ১টার দিকে রাব্বি দাদাকে হত্যার পর তার আপন দাদাকে ঘুম থেকে ডেকে তুলে ছোট দাদা বাচ্চু মিয়াকে হত্যা করেছে বলে জানায়। দাদা এক্কাবর আলী ঘরের ভিতরে ঢুকে ছোট ভাই বাচ্চুর হাত পা বিচ্ছিন্ন করা লাশ বিছানায় পড়ে থাকা দেখে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই ঘাতক নাতি রাব্বি পালিয়ে যায়। ঘাতক নাতীর দাদা এক্কাবর আলী জানান, তার আপন ছোট ভাই বাচ্চু মিয়া (৭০) প্রায় ৫০ বছর যাবত রংপুরে সপরিবারে বসবাস করে আসছে। ঘটনার দু’দিন আগে সে আমার বোনের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে। আর আমার ছেলে মিঠু মিয়া, রাব্বি ও রাব্বির বাবা গাজীপুরের মনিপুর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। ঘটনার দিন নাতি রাব্বি বাড়িতে এসে আমার ছোট ভাই বাচ্চুর সাথে একই রুমে ঘুমাতে যায়। এরপর রাত একটার দিকে নাতি রাব্বি আমাকে ও আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে একটি দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানায়। আমি ঘরে যাওয়ার আগে নাতির হাতে ছোরা দেখতে পেয়ে আতঙ্কিত হ‌ই। পরে সে হাত থেকে ছোরা মাটিতে ফেলে দিলে ঘরের ভিতরে গিয়ে ছোট ভাইয়ের ছিন্ন ভিন্ন লাশ খাটের উপরে দেখতে পাই। এটাই ছিল ঘাতক রাব্বির দাদার ভাষ্য।

হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসার জন্য ৩ জনকে থানায় নিয়ে যাওয়ার পর মোবাইল ট্র্যাকিং করে ঘাতককে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রামে নিজ সন্তানের হাতে ছুরিকাঘাতে মা ও বাবা খুন – নাতির হাতে দাদা খুন, বিষয়গুলো ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। বড় উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেছেন সচেতন নাগরিক। পরিবারের আপনজনের হাতে খুন খারাপি মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

গত ১৪ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম সদর উপজেলা পলাশবাড়ী, পশ্চিম পাড়া এলাকায় বরেন্দ্র অফিসের সামনে মাদকাসক্ত ছেলে শোভনের ছুরিকাঘাতে মা মুনিরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। খুনির বাবা অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫) পুত্রের ছুরিকাঘাতে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এরপর আজ ২০ অক্টোবর মঙ্গলবার নাতির হাতে দাদা খুন। এগুলো কোনো ভাবেই মানতে পারছেন না মানুষজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews