মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো একজন আট কুড়িগ্রামের উলিপুরে পরকীয়ার জেরে নারীর আত্মহত্যা: মরদেহ থানায় পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ পীরগঞ্জে ইউএনওকে ঘিরে তথৈবচ! মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! অতি ভক্তির লক্ষন ভালো নয় কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

পার্বতীপুর প্রতিনিধ :
দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের রাবেয়ার মোড়-সোনাপুকুর নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে স্থানীয় আজিজুল মাস্টারের বসতবাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে পাশের একটি ধানখেতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নিহত শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews