বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুড়িগ্রামের ভূরুংগামারী ও চিলমারীতে ভারতীয় চোরাকারবারি আটক-২ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কোচ দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৮ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাদ আসর দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেন, ২৮ অক্টোবর হয়েছে বলেই পিলখানা হত্যাকান্ড সংগঠিত হয়েছে, শাপলা চত্তরে হত্যাকান্ড হয়েছে, জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে খুনিরা ভবিষ্যতে এ ধরনের নারকীয় ঘটনা সংগঠিত করতে উৎসাহিত হবে। দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুজিবুর রহমান ও শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল। সমাবেশ শেষে স্টেশন চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দিনাজপুর শহর ও সদর উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews