1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি সদস্য হত্যা না আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০২ জানুয়ারী ২০২৬, কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিজিবি সূত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি কেনো আত্মহত্যা করেছেন বা করবেন তার কোনো সঠিক মন্তব্য বা জবাব পাওয়া যাচ্ছে না বিজিবি সূত্র থেকে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বলে জানা গেছে।

নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ১৫ বিজিবির একজন সিপাহী। তার ব্যাচ নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সিপাহী নাসিম উদ্দিনের টহল ডিউটি নির্ধারিত ছিল। সে অনুযায়ী রাত পৌনে ১টার দিকে তিনি অস্ত্রসহ সজ্জিত হয়ে ক্যাম্পের রুম থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই ক্যাম্পের ভেতরেই নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে বুকের ডান পাশে গুলি চালান তিনি।

গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ফুলবাড়ী, সর্বশেষ BGB soldier death, অপমৃত্যু মামলা, আত্মহত্যা, কুড়িগ্রাম, কুড়িগ্রাম সংবাদ, গংগারহাট বিওপি, ফুলবাড়ী, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সদস্য নিহত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট