বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে। দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সদ্য বদলি হয়ে যাওয়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহমেদ হাসান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ হাইওয়ের ফুলবাড়ী উপজেলা শহরে রাস্তার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি তুলেন। ট্রাফিক পুলিশ দেওয়ার বিষয়টি উপস্থাপন করায় ফুলবাড়ীতে মোঃ মশিউর রহমান ও মোঃ সিরাজুল ইসলাম নামে ২ জন ট্রাফিক পুলিশ ও ১ জন টিএসআই মোঃ আবুল কালাম আজাদ কে দায়িত্ব দেন। তারা এখানে দিন রাত রাস্তার শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলেও এখানে হাইওয়ে রাস্তা হওয়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন সহ সকল যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। যার কারণে ফুলবাড়ীতে যানজট লেগে থাকে। এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা দূরপাল্লার যানবাহন ও এ্যাম্বুলেন্স আটকা পড়ে থাকত। কিন্তু দিনাজপুর পুলিশ সুপার ও টিআই ফুলবাড়ীর এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ প্রেরণ করেন। তারা দিনরাত রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। পাশাপাশি তারা স্থানীয় পথে চলাচলকারী যাত্রীদেরকে রাস্তা পারাপারের এবং তাদের জানমালের নিরাপত্তা দিচ্ছেন। ইতিপূর্বে ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ না থাকার কারণে সড়ক দূর্ঘটনা বেড়ে গিয়েছিল, সড়ক দূর্ঘটনায় অনেক লোক আহত ও নিহত হয়েছে। বর্তমান ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফিরে এনেছে। টিএসআই মোঃ আবুল কালাম আজাদ বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews