1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান রোজার শেষদিকে জমে উঠেছে দিনাজপুরের ঈদ বাজার রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার আসামি মাজেদুল ইসলাম গ্রেপ্তার পার্বতীপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক ও কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুরে আম গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের

জয়পুরহাট ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

হিলি দিনাজপুর প্রতিনিধি:

হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাটে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্ত এলাকায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাহিনীটি।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাটের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদী জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে শীতার্ত মানুষ স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্যে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি চলমান দায়িত্ব।

তিনি আরও বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব ও তাদের জীবনে সামান্য উষ্ণতা ছড়িয়ে দেওয়াই এই কম্বল বিতরণের মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে আরও মানবিক করে গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট