বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে ভোটার উদ্বুদ্ধে ভ্রাম্যমান ট্রাকের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ বিষয়ে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও ভ্রাম্যম্যান ট্রাকের উদ্বোধন করেন সৈয়দ এ মু’মেন পরিচালক (প্রশাসন ও অর্থ) গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা। এ সময় তার সাতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস কুড়িগ্রামের জেলা কর্মকর্তা মো: শাহজাহান আলী এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটর প্রমূখ। জানা যায়, ভ্রাম্যমান ট্রাকটি কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর উপজেলায় ভোটারদের উদ্বুদ্ধকরণে কাজ করবে বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার মো: শাহজাহান আলী। উক্ত কর্মসূচি উদ্বোধনে সার্বিক সহায়তা করেন জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মোঃ মোজাম্মেল হক।

এ ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভোটারদের উদ্বুদ্ধ করণে সংগীত ও প্রচারণা চালাচ্ছেন।
ভোটারদের নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
এসময় বক্তরা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews