বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ত্যাগী নেতাকর্মীদের বর্ণাঢ্য সমাবেশ পার্বতীপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ফুলবাড়ীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ। Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত Felelős játék és játékosbiztonság: így őrizd meg a kontrollt online környezetben is Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her

পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ত্যাগী নেতাকর্মীদের বর্ণাঢ্য সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজওয়ানুল হক। পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মেনহাজুল হক ও আকরাম হোসেন মাস্টার। এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। এতে ঢাকা মোড় কোচ স্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একই দিনে কর্মসূচি ঘিরে উত্তেজনা

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে একই দিনে একই স্থানে পৃথক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। একদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন নেতাকর্মীরা কর্মসূচির ঘোষণা দেন। অন্যদিকে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বাধীন পক্ষও একই স্থানে কর্মসূচি আহ্বান করে।

দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন পক্ষ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করে ২ সেপ্টেম্বর পালন করে।

পরিবর্তিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা দলের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews