সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি পার্বতীপুর :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো সেখানে রেখে গেল এবং এর সঙ্গে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের দাবি রাখছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটি থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্র পাওয়া যায়নি।
আজ (১৩সেপ্টেম্বর) রবিবার, পার্বতীপুর মডেল থানা সুত্র জানাযায়, উদ্ধার করা ৯২ রাউন্ড গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে, জিডি নং- ৭২৬ তারিখ- ১৩/৯/২০২৬ । একই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‌্যাব-১৩।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews