বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ কুড়িগ্রামের সোনাহাট ডিগ্রী কলেজের ক্ষুদার্ত শিক্ষার্থীদের ২০ টাকায় দুপুরের খাবার ব্যাবস্থায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন

মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে চূড়ান্ত ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন,সহ-সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ৪ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,দপ্তর সম্পাদক পদে ২ জন,কোষাধ্যক পদে ২ জন,প্রচার ও প্রকাশনা সম্পাদকে ৩ জন,শিক্ষা ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জনএবং নির্বাহী সম্পাদক পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। নির্বাচনে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews