সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ কুড়িগ্রামের সোনাহাট ডিগ্রী কলেজের ক্ষুদার্ত শিক্ষার্থীদের ২০ টাকায় দুপুরের খাবার ব্যাবস্থায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন পার্বতীপুরে মাদকের চালান আটক, জিআরপি ও মডেল থানা রহস্যজনক ভূমিকা পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ত্যাগী নেতাকর্মীদের বর্ণাঢ্য সমাবেশ পার্বতীপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করায় ক্ষোভ প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। সংগঠনটির নেতারা বলেছেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নিঃসন্দেহে আনন্দের বিষয় এবং এটি স্থানীয় জনগণের আবেগের সঙ্গে সম্পৃক্ত। তবে সেই আবেগকে কাজে লাগিয়ে একটি চালু সুগার মিলের জমি নিয়ে চিনি শিল্পকে অকার্যকর করে দেওয়া দুঃখজনক।

কমিটির নেতারা জানান, ঠাকুরগাঁও সুগার মিলের ৮২ দশমিক ২২ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাব করা হলেও ওই জমিতে আইনগত জটিলতা রয়েছে। এ কারণে শিল্প মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এবং বিকল্প হিসেবে ৮০ দশমিক ৫৫ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া যেতে পারে বলে মৌখিকভাবে আশ্বস্ত করেছে।

রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ বলেন, ‘ঠাকুরগাঁও সুগার মিলের জমিসহ সারাদেশের ১৫টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত কলকারখানা বেসরকারিকরণের গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে লুটপাটের মহোৎসব বন্ধ করতে হবে।’

তিনি বলেন, রাষ্ট্রের অর্থায়নে চলতি মৌসুমেই বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় কলকারখানার জমি ও যন্ত্রাংশ ‘হায়েনার হিংস্র থাবা’ থেকে রক্ষায় দেশের সর্বস্তরের কৃষক, আখচাষি, শ্রমিক ও দেশপ্রেমিক প্রগতিশীল জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কমিটির নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা ও জনগণের আবেগের প্রতি তারা শ্রদ্ধাশীল। তবে একটি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ বা দুর্বল করে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন না করে বিকল্প জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews