রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ

পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যায় গুলপাড়া চত্বর থেকে একটি মশালমিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে সড়ক হয়ে মামা-ভাগিনা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যুৎগ্রাহক রক্ষা জাতীয় কমিটির সদস্য ও প্রিপেইড মিটারবিরোধী পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবু তাহের, নাগরিক কমিটির সদস্য সচিব শাহ আমানুল্লাহ আমান, নীলুফা আক্তার মনি, মীনা ইয়াসমিনসহ নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের মতামত না নিয়েই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। নতুন এই মিটার ব্যবস্থায় রিচার্জ, ব্যালান্স, জরুরি ব্যালান্স, মিটারের ত্রুটি ও কারিগরি সমস্যাসহ নানা কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এ ব্যবস্থায় গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের পরিবর্তে নানা ধরনের হয়রানি ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তারা অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপন করা মিটার পুনর্বিবেচনা এবং গ্রাহকবান্ধব পূর্বের মিটার ব্যবস্থা চালুর দাবি জানান।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা এবং স্থাপিত মিটার অপসারণের উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews