শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে ডা. শফিকুর রহমান ও ব্যারিস্টার সালেহী কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ জীবনঅবসানে কুড়িগ্রাম পৌর নাগরিকের আকুতি : কর্তৃপক্ষ নিরব

হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

হিলি দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুরের হিলিতে আরনু জুট মিলে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরো ১২ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।গেলো ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাতে হিলির আরনু জুট মিলে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরনু জুট মিলের কর্তৃপক্ষ শেখ আব্দুস সাফী জুট মিলের মালামাল চুরির অভিযোগ দিয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করে বলেন, মিষ্টি ও রাকিব হোসেন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে গেলো ২১শে ফেব্রয়ারি দিবাগত রাতে আরনু জুট মিলের মিলের পূর্বদিকের জানালার গ্রিল কেটে মিলের ভিতরে প্রবেশ করে অনুমান ১৫০ মিটারের ০৬ টি কেবল, মোট মূল্য অনুমান ১০,০০,০০০/-, ১২০ টি স্পিনিং মেশিনারিজের স্পেন্ডেল, মূল্য অনুমান ২,০০,০০০/- চুরি করে গ্রিল কাঁটা অংশ দিয়ে নিয়ে চলে যায়।

অভিযুক্তরা হলেন, মিষ্টি (১৮), পিতা-মৃত হিরা, ২। মোঃ রাকিব হোসেন (২০), পিতা-ফেরদৌস হোসেন, উভয়ের সাং-ডাঙ্গাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, জুট মিলে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews