বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে সহকারী কমিশনার (ভুমি) হস্তক্ষেপে হাটের প্রবেশ পথ ফিরে পেল এলাকাবাসী পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল

মিলেনিয়াম এসোসিয়েশন অব পাবর্তীপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘মিলেনিয়াম এসোসিয়েশন’-এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় (১৯ মার্চ, ২০২৬) পার্বতীপুরের নতুন বাজারে মিলেনিয়াম এসোসিয়েশন অব পাবর্তীপুরের অস্থায়ী কাযালয়ে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি মোশাহেদ কাজী উপস্থিত থেকে এলাকার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ,চাল,সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এসময সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোশাহেদ কাজী তার বক্তব্যে বলেন,মিলেনিয়াম এসোসিয়েশন সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
উপহার বিতরণ শেষে স্থানীয় ভাইয়ের হোটেলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ঢাকাস্থ পাবর্তীপুর সমিতির সভাপতি মিজানুর রহমান, সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকাস্থ পাবর্তীপুর সমিতির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক দিপঙ্কর কুমার, পাবর্তীপুর বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাসুদুল আলম বাবু, জ্ঞানাকুর পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মিলেনিয়াম এসোসিয়েশন অব পাবর্তীপুর এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেস্টা এডভোকেট শাহাদাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews