মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে 

সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে গ্রেফতার করেছেন ৷

এব্যাপারে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে ডিএনসির উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন ৷ মামলা নং -৩০ ৷
মামলা সূত্রে জানা যায়,যাত্রীবাহী বাসে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  আজ সোমবার বিকালে ডিএনসির উপপরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোঁসসহ শহরের ওয়াপদা মোড়ে মহাখালী ভাউলাগঞ্জ গামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস যার রেজি নং ঢাকা মেট্রো ব-১২৫৫৯৫ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে লকারে রাখা বস্তা খুলে  টেপ দিয়ে পেচানো ৭টি প্যাকেট উদ্ধার করে ৷  পরে প্যাকেটগুলো খুলে ১৫ কেজি গাঁজা পাওয়া যায় ৷ যার মূল্য ৬ লক্ষ টাকা ৷ এসময় মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয় ৷ জুয়েল মিয়া দীঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে ৷ সে জামালপুর সদর দেউলিয়াবাড়ি এলাকার ইসমাইল হোসেনের ছেলে ৷ আসামীকে জেল-হাজতে প্রেরণ পূর্বক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

সাকিব সরকার বলেন,মাদক একটি মরণ ব্যাধি সারা দেশে ছেয়ে গেছে ৷ যে কোন মূল্যেই মাদক মুক্ত দেশ গড়তে সরকারসহ সবাই কাজ করছে ৷ এরই অংশ হিসাবে আজকের এই অভিযান ৷  মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews