মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫লক্ষ ৫৬ হাজার ৯ শত টাকার মাদক আটক করেন।

গত ২৩ ও ২৪ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইলফোন, ০১টি গ্রামীনফোন সিম এবং ৪৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২,৮০০/- ( বাহাত্তর হাজার আটশত) টাকা।

গত ২৫ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি (০৪৫০ ঘটিকা) এবং খানপুর বিওপি (০৫২০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৮৮,৬০০/- (দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা।

গত ২৫ ও ২৬ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৬৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বাই হাজার ছয়শত) টাকা।

গত ২৭ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক আনুমানিক ০৩০০ ঘটিকায় ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।

এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান, জি+ বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক বিওপি কমান্ডারদেকে বলে দিয়েছি চোরাচালন অভিযান অব্যহত থাকবে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews