1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ সম্পন্ন ‎মাগুরায় পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইডিইবি দিনাজপুরের নির্বাচনে সকল প্রার্থী জয়ী মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব! বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে – বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ও পাথর খনি পরিদর্শন করেন – মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী নামের তালিকায় আছেন যারা হিলিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইডিইবি দিনাজপুরের নির্বাচনে সকল প্রার্থী জয়ী

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, ​দিনাজপুর প্রতিনিধি:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় সকল পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
​গতকাল দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মোঃ নুরুল হুদা এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
​নতুন কমিটিতে মোঃ মিনারুল ইসলাম খান (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা) সভাপতি এবং মনজূর মুর্শেদ সুমন (দিনাজপুর জেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
​অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: ​সহ-সভাপতি: মোঃ মাসুদ রানা ও মোঃ সাজিউল ইসলাম (ব্যবস্থাপক, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড)। ​যুগ্ম সম্পাদক: মোঃ হাবিবুর রহমান। ​অর্থ সম্পাদক: জি এন ভট্টাচার্য। ​সাংগঠনিক সম্পাদক: মোঃ আমিনুল হাসান।
​দপ্তর ও অন্যান্য সম্পাদকবৃন্দ: মোঃ মোমিন (চাকুরী বিষয়ক), মোঃ ফরহাদ আলী (গ্রন্থাগার ও দপ্তর), মোঃ হুমায়ুন কবির (জনসংযোগ ও প্রচার), মোঃ লায়েক আলী (সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা), মোঃ গোলাম রব্বানী (সমাজকল্যাণ), মোঃ নাজমুর হাসান লেমন (বিজ্ঞান ও প্রযুক্তি), মোঃ রফিকুল ইসলাম (গবেষণা ও আইসিটি), আরজুমান লায়লা (মহিলা ও পরিবার বিষয়ক), নিরোজা শাপলা (শিক্ষা ও প্রশিক্ষন), এবং মোঃ তৈমুর হোসাইন (ছাত্র বিষয়ক)। ​নির্বাহী সদস্য: মোঃ আফসার, মোঃ মোস্তাকিম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ মোবাম্বের রাশেদ।
​পরিচালনা কমিটি জেলা শাখা থেকে ৮ জন কাউন্সিলরকেও নির্বাচিত ঘোষণা করেছে। তারা হলেন মোঃ মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, দেওয়ান মোঃ রেজাউল করিম, মোঃ জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান ও মোঃ আবুল কালাম আজাদ।
​নির্বাচন পরিচালনা কমিটিতে কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ইঞ্জিঃ মোঃ মোজাফ্ফর হোসেন এবং ইঞ্জিঃ রবীন্দ্র নাথ রায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট