1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও আশ্বাস পর্যটনমন্ত্রীর দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ পরিদর্শক বিরুদ্ধে মানববন্ধন ১৯ দিন পর ভারত থেকে ফিরল বিরলের জেলে ইসমাইল হকের মরদেহ চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত, ধামইরহাটে উদ্বৃত্ত ৩৮ হাজার কোরবানিযোগ্য গবাদিপশু রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনাজপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পার্বতীপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সেবা কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! দিনাজপুরে খামারি ও পশু বিক্রেতাদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক সভা

সৈয়দপুর নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও আশ্বাস পর্যটনমন্ত্রীর

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম।তিনি বলেছেন,দেশের যেসব বিমানবন্দরে যাত্রীসেবা ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি,সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের কৌশলগত গুরুত্ব থাকায় এ বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

আজ বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দর-এ অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান,প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপনের যে প্রতিশ্রুতি দিয়েছেন,তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।একইসঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রক্রিয়া আসন্ন পবিত্র ঈদুল আজহার পর শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন,দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।শিল্প,বাণিজ্য ও যোগাযোগের সম্ভাবনায় সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,যুবদল আহ্বায়ক তারিক আজিজ,বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের ও তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট