বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে এ সহায়তা প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ার বিতরণ শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন, উপজেলা সমাজ সেবা ও উপজেলা প্রশাসন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। হুইল চেয়ার বিতরণের মাধ্যমে তাদের চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম সহজ হবে এবং তারা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews