বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

রংপুরের তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ জয়া রানী পাল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জয়া উপজেলার খলেয়া নন্দরামপাল পাড়া গ্রামের লক্ষণ চন্দ্র পাল ও সপ্তা রানি পালের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয়া রানী পাল ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজ-এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনায় মনোযোগী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তার বাবা-মা দুজনেই কাজের প্রয়োজনে চট্টগ্রামে বসবাস করেন। জয়া তার দা-দাদির সাথে গ্রামের বাড়িতে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে ) সন্ধায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ওরনায় ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হলে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

​মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রতিবেশী কিংবা পরিবারের কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে তারাগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকাবাসী জানান, একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তারা এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

এদিকে জয়ার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews