1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর  উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি রেলক্রসিং এলাকায় পাথরবাহী ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) ভোর প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে ট্রেনটির মূল ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর লোকোশেড থেকে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার পর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্তের প্রস্তুতি নিচ্ছে। রেলক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা, গেটম্যানের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না এবং ট্রাকটি নিয়ম অমান্য করে রেললাইনে উঠেছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট