1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২নং মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে আজ দুপুর ২টার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তৌহিদুজ্জামানের বসতবাড়ির ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় তৌহিদুজ্জামান এলার্জির ওষুধ সেবন করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতা ওসমান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট