রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম : দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের এক বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাড.মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম ও এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একামুল হক আবির।

সমাবেশ থেকে দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

গণমিছিলে “অবিলম্বে জুলাই সনদ- বাস্তবায়ন করতে হবে, জুলাই নিয়ে গড়িমশি-চলবে না চলবে না, অবিলম্বে গণভোট-বাস্তবায়ন করতে হবে, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা” সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

গণমিছিল ও সমাবেশে জামায়াত, জাগপা, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews