মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁও সুগার মিলের জমিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির ক্ষোভ কুড়িগ্রামের সোনাহাট ডিগ্রী কলেজের ক্ষুদার্ত শিক্ষার্থীদের ২০ টাকায় দুপুরের খাবার ব্যাবস্থায় খুশি শিক্ষার্থী ও অভিভাবক কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধন পার্বতীপুরে মাদকের চালান আটক, জিআরপি ও মডেল থানা রহস্যজনক ভূমিকা পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার কুড়িগ্রাম এক্সপ্রেসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ প্রত্যাহার পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার

পার্বতীপুরে প্রায় ৩ কোটি টাকা আয়কর-ভ্যাট পরিশোধ করে আলোচনায় ব্যবসায়ী মাসুদ পারভেজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মানবকথা অনলাইন ডেস্কঃ
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট পরিশোধ করে আলোচনায় এসেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তরুণ উদ্যোক্তা ও ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজ সরকার। তার দাবি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মেসার্স মেঘলা মেশিনারিজ’-এর পক্ষ থেকে গত অর্থবছরে বিভিন্ন সময়ে প্রায় ৩ কোটি টাকা আয়কর ও ভ্যাট পরিশোধ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অকেজো ও পরিত্যক্ত মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত মাসুদ পারভেজের ব্যবসার পরিধি বর্তমানে দিনাজপুরের গণ্ডি পেরিয়ে উত্তরাঞ্চল, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্যান্টনমেন্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার অকেজো মালামাল বিক্রির টেন্ডারে অংশ নিয়ে প্রতিযোগিতামূলক দর দেওয়ার মাধ্যমে তিনি বিভিন্ন সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তার প্রতিষ্ঠান রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাগলাপীর কার্যালয় থেকে বিভিন্ন সময়ে একাধিক লটে বিপুল পরিমাণ অকেজো মালামাল টেন্ডারের মাধ্যমে ক্রয় করেছে। এর মধ্যে ২০২৪ সালের নভেম্বর মাসে তিন দফায় যথাক্রমে ৯ হাজার ৬৮২ কেজি, ১০ হাজার ২৯২ কেজি ও ৮ হাজার ৪৬৭ কেজি মালামাল কেনার তথ্য রয়েছে। এছাড়া ২০২৫ সালের ২৬ অক্টোবরও একই প্রতিষ্ঠান থেকে আরও কয়েকটি আইটেমের অকেজো মালামাল ক্রয়ের তথ্য পাওয়া গেছে।
এদিকে পার্বতীপুরের বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস (খোলাহাটি ক্যান্টনমেন্ট) থেকেও টেন্ডারের মাধ্যমে মালামাল ক্রয় করেছেন মাসুদ পারভেজ সরকার। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ২৪টি আইটেমের চারটি ইএম লটের জন্য তিনি প্রায় ৭ লাখ ৩০ হাজার ৮৯২ টাকা ব্যয় করেন বলে জানা গেছে।
এছাড়া দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেড-এর স্ক্র্যাপ মেশিনারিজের দরপত্রে অংশ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সর্বোচ্চ ৫ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা দর দিয়ে মালামাল ক্রয় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সর্বশেষ চলতি মাসে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকায় সততা অটো রাইস মিলের বিপুল পরিমাণ অকেজো মালামাল ১ কোটি ৮ লাখ টাকায় ক্রয় করেছেন বলেও জানা গেছে।
ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন মাসুদ পারভেজ। স্থানীয়দের মতে, তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২০টি পরিবারের প্রধান কর্মরত রয়েছেন। তাদের দৈনিক আয়ের ওপর নির্ভর করে পরিবারগুলোর জীবনযাপন চলছে।
তবে ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তার ঘনিষ্ঠজনরা। তাদের দাবি, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে পরিকল্পিতভাবে তার ব্যবসায়িক কার্যক্রম ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
পার্বতীপুর পৌর শহরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, টেন্ডারে অংশগ্রহণ, নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং যথাযথভাবে কর পরিশোধের মাধ্যমেই মাসুদ পারভেজ দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতেই তার ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন করা উচিত। ব্যবসায়ীরা বলেন, প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে ব্যবসা পরিচালনা করা হয়। তাই বৈধ ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের বাধা বা হয়রানি কাম্য নয়।
মাসুদ পারভেজ সরকার বলেন, “সরকারের যথাযথ নির্দেশনা মেনে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মেসার্স মেঘলা মেশিনারিজ পরিচালনা করছি। গত অর্থবছরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারি রাজস্ব হিসেবে প্রায় ৩ কোটি টাকা আয়কর ও ভ্যাট দিয়েছি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রশাসন, সচেতন মহলসহ সবার সহযোগিতা ও দোয়া চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews