শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ৪ মে সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা নিয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণ সম্পর্কে মতামত বিনিময় করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, পানি ব্যবস্থপনা কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ। উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন জনাব মোঃ সাইদুর রহমান, আই ডাব্লিউ আর এম এক্সপার্ট, ওয়াটার এইড বাংলাদেশ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews