শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

ধামইরহাটের আমাইতাড়া-রাঙামাটি সড়কেট বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, পুনঃনির্মাণ জরুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

ধানইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর
ধামরহাট উপজেলা পরিষদের ১ কিঃমিঃ পশ্চিমে আমাইতারা বাজার অবস্থিত। আমাইতাড়া হতে রাঙ্গামাটি ৬-৭ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত ১ বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে। গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করে রেখেছেন। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি। একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তার পাশে অবস্থিত রঘুনাথপুরে গ্রামের খাইরুল ইসলাম,আশরাফুল ইসলাম, উজ্জল হোসেন সহ স্থানীয় মানুষ ভারী যানবাহন চলাচলের উপযোগী করে এবং প্রশস্ত করে রাস্তা পুনঃনির্মাণের দাবী জানান। রাস্তার পাশাপাশি তারা ড্রেনেজ ব্যবস্থারও দাবি জানান। তারা আরও বলেন, আত্রাই নদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” এলজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews