1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে নানা আয়োজনে কবিগুরুকে স্মরণ, প্রগতি সংঘের মঞ্চে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব ধামইরহাটের আমাইতাড়া-রাঙামাটি সড়কেট বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, পুনঃনির্মাণ জরুরী ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনের মা আর নেই সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি পর্যবেক্ষণে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সমাপ্ত পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা

রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও উপজেলা নির্বাহী সদস্যদের অংশগ্রহণে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমীর মাওলানা এটিএম আজম খান।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক জিয়াউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদলসহ বিভিন্ন জেলা ও উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, বর্তমান সময়ে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, চিকিৎসাসেবা, কর্মসংস্থানের স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদাসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ হলেও অনেক ক্ষেত্রে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১৮টি আসনে এগারো দলীয় জোটের বিজয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ অতীতের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনে এই অঞ্চলের সবগুলো আসনেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এডভোকেট আতিকুর রহমান বলেন, ইসলামে শ্রমিকের মর্যাদা অত্যন্ত উচ্চ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। ইসলাম শ্রমিকের প্রতি সম্মান, ন্যায়বিচার ও মানবিক আচরণের শিক্ষা দেয়। তিনি শ্রমিকদের নৈতিকতা, দক্ষতা ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ইসলামী আদর্শভিত্তিক মানবিক শ্রমিক সমাজ গঠনের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালীকরণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট