1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনাজপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পার্বতীপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সেবা কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! দিনাজপুরে খামারি ও পশু বিক্রেতাদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযান! ১লক্ষ টাকা জরিমানা দিনাজপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ সম্পন্ন

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটামোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২)কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আটক গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ১৮ মে-২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করেছে পুলিশ। +

অপরদিকে ১৬ মে-২০২৬ তারিখ দুপুর আনুমানিক সোয়া ০১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী একালার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৩১)কে তার নিজ বসতবাড়ি হতে ৯৬০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট