1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত, ধামইরহাটে উদ্বৃত্ত ৩৮ হাজার কোরবানিযোগ্য গবাদিপশু রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনাজপুরে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পার্বতীপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সেবা কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! দিনাজপুরে খামারি ও পশু বিক্রেতাদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন বিষয়ক সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সৈয়দপুরে ভূমি বিরোধে ৫০ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন

রংপুরের তারাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকালে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ মে থেকে ২২ মে পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন পালন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনতে হবে। তাহলেই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম শরিফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, বরং জরুরি সেবা, উদ্ধার অভিযান, পরিদর্শন, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বহুমুখী দায়িত্ব পালন করে আসছে। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় তারাগঞ্জ বাজারে ওয়াটার রিজার্ভার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নিনির্বাপন মহড়া, সচেতনতামূলক প্রচারণা, উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট