1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর হাবিপ্রবিতে সংঘর্ষ ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন রংপুরের তারাগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসারকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সৈয়দপুর নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও আশ্বাস পর্যটনমন্ত্রীর দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ পরিদর্শক বিরুদ্ধে মানববন্ধন ১৯ দিন পর ভারত থেকে ফিরল বিরলের জেলে ইসমাইল হকের মরদেহ চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত, ধামইরহাটে উদ্বৃত্ত ৩৮ হাজার কোরবানিযোগ্য গবাদিপশু

আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে – খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া অন্য সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আগে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। ২১মে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনপূর্ব মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন, কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ পালসহ অন্যরা।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মাঠ পর্যায়ের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ জনগণের উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন ধরনের ফান্ড থেকে উন্নয়নমুখি প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপজেলা ভূমি অফিসসহ গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নে খাল খনন ও এইচবিবি প্রকল্পের ইটের তৈরি রাস্তার কাজ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট