বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি // অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে ২৪ মে রবিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাগুরার বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার প্রদত্ত ভাতা দিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কর্মক্ষমতা হারানো ও দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বর্তমান ভাতা পর্যাপ্ত নয়।
বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বৃদ্ধি ও পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মানববন্ধনে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews