
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ক্রিকেটার্স আয়োজিত ওয়ার্ড ভিত্তিক টি-টেন ক্রিকেট টুনামেন্ট-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার বেলাইচন্ডি হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হক অটোরাইস মিলের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এজেডএম আরিফুল হক রিয়েল। পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ।
এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আরিফিন সিদ্দিকী। খেলায় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, বেলাইচন্ডি ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক আলতাফ হোসেন, মন্ডল ট্রেডার্স পরিচালক ও সমাজসেবক এহসানুল কবির শাওন ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় সভাপতি শাহাজাহান আলী সাজু প্রমুখ। ফাইনাল খেলায় পরস্পরের মোকাবিলা করে ভাটিপাড়া ও সোনাপুকুর রাবেয়াবাজার। প্রথমে খেলায় ব্যাট করতে নেমে
৮ ওয়ার্ড ভাটিটাড়া ১০ ওভারে ৭ উইকেট ৯৭ রান করে। পরে ২নং ওয়ার্ড সোনাপুকুর রাবেয়াবাজার ১০ ওভারে ১০ উইকেটে ৮২ রান করতে সক্ষম হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটিটাড়া চ্যাম্পিয়ন হয়। একই ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাপুকুর রাবেয়াবাজার রানার্স আপ হয়।
গত ২৯ মে টি-টেন ক্রিকেট খেলা শুরু হয়। খেলায় উপজেলার ৮টি দল অংশ নেয়।