শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নতুন মোটরসাইকেলে ভ্রমণে রংপুরের তারাগঞ্জে দম্পতি গুরুতর আহত

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৩৩) ও তার স্ত্রী মোছা. রোজিনা (৩০)। রমজান আলী একই গ্রামের মো. নওশের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী সদ্য ক্রয়কৃত কালো রঙের একটি সুজুকি জিএক্সআর ১৫০ সিসি মোটরসাইকেলে (রেজিস্ট্রেশনবিহীন) স্ত্রীকে নিয়ে রংপুর থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। পথে তারাগঞ্জ এলাকায় পৌঁছালে এক পথচারীকে সাইড দিতে গিয়ে হঠাৎ ব্রেক করেন তিনি। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দুজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজনের সহায়তা এবং তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews