শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

দিনাজপুরে লিচুর জমজমাট বাজার: যাচ্ছে বিদেশেও

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : জেলাজুড়ে ঐতিহ্যবাহী বেদানা ও মাদ্রাজি লিচু কেনাবেচার ধুম পড়েছে। কালিতলা নিউ মার্কেট এবং গোর-এ শহীদ ময়দানের দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকার লিচু বেচাকেনা হচ্ছে। এখানকার উৎপাদিত ২০ ভাগ লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি ৮০ ভাগ চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এমনকি জিআই স্বীকৃতিপ্রাপ্ত দিনাজপুরের বেদানা লিচু গত বছরের মতো এবারও ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে রপ্তানির প্রস্তুতি চলছে।

​বাজার দর অনুযায়ী, বর্তমানে প্রতি শত মাদ্রাজি লিচু ৩০০-৪০০ টাকা, বেদানা ৫০০-৭০০ টাকা এবং চায়না-৩ লিচু ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের কারণে মাদ্রাজি লিচুর সরবরাহ কম এবং ঢাকার পাইকারদের আধিক্যের কারণে বাজারে দাম কিছুটা চড়া। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঊর্ধ্বতনদের উপহার পাঠানোর জন্য সরাসরি মাছিমপুর, বিরলসহ বিভিন্ন বাগান থেকে লিচু সংগ্রহ করছেন।
​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে ৯,৭৯৮টি গাছের বিপরীতে এবার ৩৪,৬২৮ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান আশা প্রকাশ করে বলেন, প্রতিদিন এই বাজারগুলো থেকে আড়াই থেকে তিন কোটি টাকার লিচু লেনদেন হচ্ছে, যা দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews