সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
হাড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়ায় আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি; বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আশঙ্কা

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। (৯ জুন) রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা ললিত রায়ের ছেলে ফনী রায়ের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি।খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি শোয়ার ঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর কারণে এরকম হতে পারে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews