1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা Mostbet Official Onlayn Kazino Oynamaq ᐅ Bukmeker Kontorunun Rəsmi Saytı মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ রোজারিওর সেই ছোট ছেলেটি : একটি জাদুকরী মহাকাব্যের নাম লিওনেল মেসি ব্র‍্যাকের দাবী প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ রংপুরের তারাগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৫ পিস মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারি গ্রেফতার মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি// মাগুরায় জেলা কারাগারে আটক ৪৫ জন ৫০+ বয়স্ক বন্দিদের নিয়ে কারাভ্যন্তরে এক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্দিদের রক্ত সংগ্রহ করে আর বি এস, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিটিরিন এবং ই সি জিও টেস্ট করা হয়। ৯ জুন সকালে অনষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মোহসিন উদ্দীন ফকির। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মাগুরা কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি, ডিপ্লোমা নার্স, জেলা কারাগার, মাগুরা বদিউজ্জামান। উক্ত অনুস্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো মহিউদ্দিন হায়দার।
মাগুরা জেলা কারাগারের উদ্যোগে বন্দিদের নিয়ে প্রথমবারের মতো কারাভ্যন্তরে এই ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করা হয় যা বন্দিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এবং কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে বলে সুশীল সমাজ মনে করে। মাগুরা জেলা কারাগারের ন্যায় প্রত্যেকটি কারাগারে এই কর্মসূচি আয়োজন করলে একদিকে যেমন বন্দিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে অন্যদিকে কারা অভ্যন্তরে মৃত্যুহার কমে যাবে। বন্দিরা তাদের বর্তমান স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিফল হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবে।
উক্ত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে মাগুরা জেলা কারাগারে আটক কয়েদি বন্দী মোহাম্মদ জলিল মোল্লা যার বর্তমান বয়স ৯৫ বছর। তিনি তিনি বিগত এক বছর ধরে ৩০ বছর সাজা নিয়ে কারা করে আটক আছেন। তিনি এই স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তার বর্তমান স্বাস্থ্য অবস্থা জানতে পারছেন। তিনি এ আয়োজনে অত্যন্ত খুশি হয়েছেন এবং কারা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরো কর্মসূচি গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন।
কারাগারে আটক বন্দী ৭০ বছর বয়সী মোঃ সাইফুল ইসলাম, তিনি দুই মাস ধরে মাগুরা জেলা কারাগারে আটক আছেন। তিনি ও উক্ত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পাদনের জন্য রক্ত স্যাম্পল হিসেবে প্রদান করেন। কারা অভ্যন্তরে এই ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং ডাক্তার মহোদয়সহ কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে জেল সুপার শেখ মোঃ মহিউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন , মাগুরা জেলা কারাগারে বর্তমানে পঞ্চাশোর্ধ ৪৫ জন বন্দী আটক আছে। সিনিয়র সিটিজেন হিসাবে স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার। সেই লক্ষ্যকে ধারণ করে মাননীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, স্যারের নির্দেশনায় কারাগারে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। ইতিপূর্বেও মাগুরা জেলা কারাগারে কর্মরত গার্ডিং স্টাফদের নিয়েও এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আশা করি এই কর্মসূচির মাধ্যমে বন্দিরা তাদের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হতে পারবেন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট