শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

ব্র‍্যাকের দাবী প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মজনু সরকারঃ আজ ১৪.০৬.২৬ তারিখ নর্থ ডিভিশনের সৈয়দপুর অঞ্চলের পার্বতীপুর এলাকার অধীনে পার্বতীপুর, বেলাইচন্ডি ও দাগলাগঞ্জ শাখার দাবির সদস্য এবং স্বপ্ন সারথী কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে বিনামূল্যে ৩০ দিনের খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।এই কর্মসূচির আওতায় দাবির ২০ জন সদস্য এবং স্বপ্ন সারথী কিশোরী ক্লাবের ৩৫ জন কিশোরীসহ মোট ৫৫ জন উপকারভোগীর হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।খাকি ক্যাম্বেল জাতের হাঁস ডিম উৎপাদনে অত্যন্ত উপযোগী হওয়ায় এটি উপকারভোগীদের জন্য একটি সম্ভাবনাময় সম্পদ হিসেবে বিবেচিত হবে। হাঁস পালন থেকে প্রাপ্ত আয় তাদের পারিবারিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণে উৎসাহ জোগাবে। সৈয়দপুর অঞ্চলে ১৬০০ হাঁস ও ১৬০০ মুরগীর বাচ্চা,ধান মাড়াই মেশিন,ভার্মি কম্পোস্ট ,তেলাপিয়া মাছের পোনা ও পাওয়ার ট্রিলার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম,এলাকা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলামসহ অন্যান্যরা।উপস্থিত সদস্য ও কিশোরীরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে হাঁসগুলোকে সফলভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।এই ধরনের কার্যক্রম শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের পথকে আরও সুদৃঢ় করবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews