শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে Prise কর্মসূচির শিক্ষার্থীদের সনপত্র বিতরণ করা হয়েছে। ১৫ জুন সোমবার সকাল ১১ টায়। ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। ফার্নিচার নির্মাণ, মোটরসাইকেল মেরামত, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, টেইলারিং ইত্যাদি ট্রেডের উপর দক্ষতা অর্জনে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। ব্র্যাক এর সহযোগিতায় “ঘাঁসফুল” এর বাস্তবায়নে সনদ প্রদান অনুষ্ঠানে কারিগরি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও বাস্তব জীবনে দক্ষতার ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ঘাষফুল এনজিও’র উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার আল হাসান মাহমুদ। ধামাইহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক। ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মাস্টার কার্ড পার্সন (MCP) আব্দুল কাদের এবং শিক্ষানবিশ আসমাউল হুসনা তাদের প্রশিক্ষণ ও কাজে বাস্তবায়ন বিষয়ে সুযোগ- সুবিধা পাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু তাদেরকে নিয়মের মধ্যে থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews