1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা Mostbet Platformu – Mostbet’e Kayıt ve Giriş – Kontrolcü Bir Başlangıç – Mostbet Mobil Uygulaması – Disiplinli Bahis İçin Taşınabilir Kontrol Betandreas Platform – Betandreas Interface and Main Sections – Designed for Action – Registration and Login at Betandreas – Simple Steps to Start Betandreas – Регистрация и вход – 3 минуты на максимум leverage – Приложение Betandreas – мобильный leverage для ставок Betandreas Esports Betting Strategy – Step 1 – Set Your Bankroll Rules at Betandreas Betandreas y su Propuesta de Juego – El Primer Sorbo – Registro y Acceso en Betandreas Mostbet Platform Features and Functionality – Mostbet Registration Process – My Step-by-Step Checklist মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা

তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
চিলাপাক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সৈরাচার আওয়ামী লীগ এর প্রভাব খাটিয়ে সরকারি কোয়ার্টার দখলের অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি আবাসিক ভবনে দীর্ঘ ১০ বছর ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগ উঠেছে। তিনি সৈরাচার আওয়ামী লীগ এর পদ ধারি নেতা হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে সরকারি আবাসন ব্যবহার করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত ‘ওসমান ভবন’-এর নিচতলা মূলত সরকারি গেজেটেড কর্মকর্তাদের আবাসনের জন্য নির্ধারিত।

তবে অভিযোগ রয়েছে, কোনো বৈধ বরাদ্দ বা অনুমোদন ছাড়াই মো. আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ওই সরকারি কোয়ার্টারে বসবাস করছেন।

তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার একজন পদধারী নেতা হিসেবে প্রভাব বিস্তার করেন পরে আওয়ামী লীগ এর বদরগঞ্জ ও তারাগঞ্জ-২ আসনের এমপির সহযোগিতায় সরকারি আবাসনটি ব্যবহার শুরু করেন।

এরপর থেকে প্রায় এক দশক ধরে তিনি সেখানে বসবাস করে আসছেন বলে দাবি করেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে মো. আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে তার বাসভবনে গেলে দরজায় তালা ঝুলতে দেখা যায়।

পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন না। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি আগামী মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এদিকে, বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসার পর এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং সরকারি আবাসন নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট