শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের আওতাধীন কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে ‘ক’ গ্রুপে বই প্রতীক নিয়ে মো. আরিফ হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই গ্রুপে আম প্রতীক নিয়ে রোবাইয়াৎ-ই-হাসান পেয়েছেন ২১ ভোট এবং গরুর গাড়ি প্রতীক নিয়ে শাহনেওয়াজ আলীম পেয়েছেন ৪৫ ভোট।
‘খ’ গ্রুপে চেয়ার প্রতীক নিয়ে মনিরুল ইসলাম ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীক নিয়ে মো. সোহের রানা পেয়েছেন ৬৬ ভোট।
অন্যদিকে ‘গ’ গ্রুপে মোরগ প্রতীকে সুমন আলী ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই গ্রুপে ছাতা প্রতীক নিয়ে মামুন আর রশিদ পেয়েছেন ৫৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত প্রতিনিধিরা কর্মচারীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, পার্বতীপুরের ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৭৪২ জন। এর মধ্যে ৫৬৮টি ভোট গ্রহণ করা হয়। অপ্রাপ্য ব্যালট ১৮২টি এবং ২টি ব্যালট বাতিল হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews