শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // মাগুরায় স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি পরিচালিত ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জুন শুক্রবার বিকেলে শহরতলীর পারনান্দুয়ালী প্রতিষ্ঠানের কার্যালয়ে মাগুরা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে স্থাপিত এ সিসি ক্যামেরার উদ্বোধন করেন । অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির সহ -সভাপতি আবু সাইদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের ও মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক সমিতি নানা মুখি কাজ করে যাচ্ছে। এবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপিত হলো। এখন থেকে এ সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে হাসপাতালের কাজ সুন্দর ভাবে পরিচালিত হবে। আগামীতে রোগীদের সার্বিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা বৃদ্ধি করতে মাগুরা ডায়াবেটিস সমিতি কাজ করে যাবে ইনশাআল্লাহ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews