শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের পৃথক পৃথক ২টি ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদকসেবী সহ মোট ৪ জন গ্রেপ্তার।

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ২০ জুন শনিবার সোয়া ১১ টায় উপজেলার আমাইতারা বাজারস্থ জনৈক মোঃ শাহ জাহান আলী (২৮) পিতা- মোঃ হামিদুল ইসলাম এর মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে ফাঁকা জায়গায়, আমাইতাড়া, ধামইরহাট, নওগাঁ হতে মাদক ব্যবসায়ী মোঃ তুহিন (১৯) পিতা- মৃত মোশারফ হোসেন, মাতা- মৃত পপি, গ্রাম- কর্নাই, উপজেলা- ধামইরহাট, জেলা -নওগাঁকে গ্রেফতার করা হয়।
অপরদিকে দুপুর ২ ঘটিকায় ধামইরহাট থানাধীন দক্ষিণ চকযদু গ্রামস্থ (২ নং ওয়ার্ড পৌরসভা) মাদক দ্রব্য সেবন করা অবস্থায় আসামী ১। শ্রী রঞ্জিত মালি(৩৮) পিতা মৃত বিজয় মালী, মাতা রবি মালী সাং মঙ্গলকোঠা ২। শ্রী সুভাষ বাস ফোড়(৩২) পিতা- মৃত গোপাল বাশফোড়,সাং-দক্ষিণ চকযদু ৩। শ্রী রঞ্জিত দাস(৩৭) পিতা- রাম জনম, মাতা- রিনা রানী, সাং দক্ষিণ চকযদু, সর্ব থানা ধামইরহাট,জেলা নওগাঁদের কে মাদক সেবনরত অবস্থায় উপকরণ সহ গ্রেফতার করে।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, “আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।” তিনি আরো জানান, “মাদক নিয়ন্ত্রনে ধামইরহাট থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে। “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews