
মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরার শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১জুন রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান।
প্রধান অতিথি বলেন বর্তমানে LSD ও FMD রোগে আক্রান্ত হয়ে প্রচুর পরিমানে গবাদি পশু মৃত্যু বরণ করছে। ফলে খামারীরা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। একারণে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে ও আমিষের চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে। তবে সঠিক সময়ে যদি এসকল রোগের টীকা প্রদান করা যায় তাহলে অনেকটা ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে পল্লী প্রাণি চিকিৎসকদের অনেক ভূমিকা রয়েছে। তিনি বলেন আমারা সকলে মিলে কাজ করে খামারিদের সচেতনতা বৃদ্ধি করে গবাদী প্রাণির টীকা প্রদানে নিশ্চিত করতে পারি তাহলে সরকারের টেকসই উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরো বলেন পল্লী প্রাণি চিকিৎসকদের কাজের ক্ষেত্রে প্রাণিসম্পদ দপ্তর সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা, মোঃ সোহাগ আলম, এফএআই,এআই টেকনিশিয়ান ও ভ্যাকসিনেটরসহ শতাধিক পল্লী প্রাণি চিকিৎসক সভায় অংশ গ্রহন করেন।