সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে তার কাছে থাকা ৫টি মোবাইল ও ৯টি সিম জব্দ করা হয়েছে। সেই সিমের মাধ্যমে সে এযাবত ৩ কোটি ২১লক্ষ ৬০হাজার টাকা লেনদেন করেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মাগুরা শহরস্থ ভিটাসাইর এলাকার লাল্টু শিকদার এর পুত্র আমিনুল ইসলাম নয়ন (২৪) মোবাইলের মাধ্যম মাগুরা সহ দেশের বিভিন্ন স্হান হতে সাধারণ মানুষের টাকা পয়সা হাতিয়ে নিতো এবং যুবকদেরকে মোবাইল গেমের মাধ্যমে জুয়ায় আসক্ত করতো।

এ বিষয়ে মাগুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান-মাগুরা জেলার এসপি মোল্লা আজাদ হোসেন ইতিমধ্যে এ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় গত রাতের অভিযানে আমিনুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরার সচেতন মানুষেরা মনে করেন অনলাইন জুয়া কখনোই আয়ের পথ হতে পারেনা বরং নিঃসন্দেহে এটি একটি ধ্বংসের ফাঁদ। এ নেশায় দ্রুত ধনী হওয়ার আশায় অনেকেই সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। এর ফলে আমাদের সমাজে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, অপরাধ প্রবণতা এবং তরুণ সমাজের নৈতিক অবক্ষয় দিনদিন বেড়েই চলেছে । প্রশাসনের এ জাতীয় অভিযান আরও বেশি বেশি হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews