সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর

ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

আপোষহীন গণতন্ত্রের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম এবং মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর ধামইরহাটে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার ধামইরহাট উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের অসামান্য অবদান স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও সার্বিক শান্তি-শৃঙ্খলা প্রার্থনায় মোনাজাত করা হয়।

উক্ত দোয়ার মাহফিল ও আলোচনা সভায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews