শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! অতি ভক্তির লক্ষন ভালো নয় কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ!

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দেখছি কিছু কিছু সাংবাদিক সাকেরের হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতিরঞ্জিত কিছু লেখা লিখছে। এবিষয়ে তারা ঐসকল সাংবাদিকদের অতিরঞ্জিত কিছু লেখা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে সাকের হত্যাকান্ডেের সময়সীমা ৭২ ঘন্টা পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করতে না পারায় সাকেরের গ্রাম পারনান্দুয়ালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। তাদের দাবি একটাই সাকের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। সড়ক অবরোধের কারনে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে দুর থেকে আসা সাধারণ জনগন। এর ফলে চরম ভোগান্তি পরেছে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা মহিলা ও শিশুরা। তারা সকলেই অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews